বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ শুরু হয়েছে দুর্দান্ত উদ্দীপনা ও উত্তেজনার সাথে। প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স তাদের দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাটসম্যান ও বোলাররা নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছেন। এই নিবন্ধে আমরা বিপিএল ২০২৫-এর সর্বোচ্চ রান সংগ্রাহক এবং উইকেট সংগ্রাহকের তালিকা তুলে ধরব। প্রতিটি ম্যাচের পর তালিকাটি আপডেট করা হবে।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা
বিপিএলে ব্যাটসম্যানদের পারফরম্যান্স সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। দুর্দান্ত স্ট্রোক, সেঞ্চুরি এবং ঝড়ো ইনিংসের মাধ্যমে ব্যাটসম্যানরা নিজেদের নাম তালিকার শীর্ষে রাখতে চান। এখানে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা দেওয়া হলো: সর্বশেষ আপডেট: ৩৮ তম ম্যাচের পর। তারিখ: ২৯/০১/২০২৫ রাত: ৯:২০ মি.
| খেলোয়াড় | দল | ইনিংস | রান | স্ট্রাইক রেট |
|---|---|---|---|---|
| তানজিদ হাসান তামিম | ঢাকা ক্যাপিটালস | ১১ | ৪২৭ | ১৩৯.৫৪ |
| এনামুল হক বিজয় | দুর্বার রজশাহী | ১২ | ৩৯২ | ১৩০.৬৬ |
| জাকির হাসান | সিলেট স্ট্রাইকার্স | ১১ | ৩৭০ | ১৩৯.৬২ |
| লিটন দাস | ঢাকা ক্যাপিটালস | ১০ | ৩৫৮ | ১৪৪.৯৩ |
| গ্রাহাম ক্লার্ক | চিটাগং কিংস | ৯ | ৩৫০ | ১৫৭.৬৫ |
| ইয়াসির আলী | দুর্বার রজশাহী | ১২ | ৩৩৬ | ১৫৩.৪২ |
| নাঈম শেখ | খুলনা টাইগার্স | ১০ | ৩৩৩ | ১৪১.১০ |
| তামিম ইকবাল | ফরচুন বরিশাল | ১১ | ৩৩০ | ১২৭.৪১ |
| খুশদিল শাহ | রংপুর রাইডার্স | ৮ | ২৯৮ | ১৭৫.২৯ |
| সাইফ হাসান | রংপুর রাইডার্স | ১১ | ২৯৬ | ১২৪.৩৬ |
| রায়ান বার্ল | দুর্বার রজশাহী | ১০ | ২৯৩ | ১৪৬.৫০ |
| ইফতেখার আহমেদ | রংপুর রাইডার্স | ১০ | ২৮৬ | ১১৮.৬৭ |
| উসমান খান | চিটাগং কিংস | ৮ | ২৮৫ | ১৬৭.৬৪ |
| রনি তালুকদার | সিলেট স্ট্রাইকার্স | ১০ | ২৬৯ | ১৩১.৮৬ |
| মেহেদী হাসান মিরাজ | খুলনা টাইগার্স | ১০ | ২৫৮ | ১৩৫.০৭ |
সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা
বোলারদের ভূমিকা বিপিএলের ম্যাচগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওয়ার প্লে, মিডল ওভার, এবং ডেথ ওভারে উইকেট শিকার করে বোলাররা দলের সাফল্যে অবদান রাখেন। রেখেছে দলকে পয়েন্ট টেবিলের সম্মানজনক স্থানে। চলুন দেখে আসি ২০২৫ বিপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা।
| খেলোয়াড় | দল | ম্যাচ সংখ্যা | উইকেট | গড় |
|---|---|---|---|---|
| তাসকিন আহমেদ | দুর্বার রজশাহী | ১২ | ২৫ | ১২.০৪ |
| ফাহিম আশরাফ | ফরচুন বরিশাল | ১১ | ২০ | ১৩.৯০ |
| আকিফ জাভেদ | রংপুর রাইডার্স | ৯ | ১৮ | ১৩.৫ |
| খুশদিল শাহ | রংপুর রাইডার্স | ৯ | ১৭ | ৯.৯৪ |
| আবু হায়দার রনি | খুলনা টাইগার্স | ৯ | ১৭ | ১৮.৪৭ |
| তানজিম হাসান সাকিব | সিলেট স্ট্রাইকার্স | ৮ | ১৩ | ১৯.৫৩ |
| খালেদ আহমেদ | চিটাগং কিংস | ৯ | ১৩ | ২০.০৭ |
| আলিস আল ইসলাম | চিটাগং কিংস | .৯ | ১২ | ১৭.৭৫ |
| মোহাম্মদ সাইফউদ্দিন | রংপুর রাইডার্স | ১০ | ১২ | ২১.৯৩ |
| মৃত্যুঞ্জয় চৌধুরী | দুর্বার রজশাহী | ৬ | ১০ | ১৮.৬০ |
| তানভির ইসলাম | ফরচুন বরিশাল | ১০ | ১০ | ২১.২০ |
| নাহিদ রানা | রংপুর রাইডার্স | ১০ | ১০ | ২৯.১০ |
| মোস্তাফিজুর রহমান | ঢাকা ক্যাপিটালস | ১১ | ১০ | ২৯.৮০ |
| আরাফাত সানি | চিটাগং কিংস | ৭ | ৯ | ২১.৮৮ |
| মোহাম্মদ ওয়াসিম | চিটাগং কিংস | ৬ | ৯ | ২২.৫৫ |
| শেখ মেহেদী হাসান | রংপুর রাইডার্স | ১০ | ৯ | ২৫.২২ |
| মেহেদী হাসান মিরাজ | খুলনা টাইগার্স | ৯ | ৯ | ২৭.৬৬ |
উপসংহার
বিপিএল ২০২৫-এর সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহকদের তালিকা প্রতিটি ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আপডেট করা হবে। এই তালিকাটি শুধু ভক্তদের জন্য তথ্য নয়, বরং খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার উৎস। আশা করা যায়, এই ১১ তম আসরে আমরা দুর্দান্ত পারফরম্যান্স এবং উত্তেজনাপূর্ণ মুহূর্তের সাক্ষী হব।