লা লিগা, স্পেনের শীর্ষ পর্যায়ের পেশাদার ফুটবল লিগ, বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং প্রতিযোগিতামূলক ফুটবল লিগ। ১৯২৯ সালে শুরু হওয়া লিগটি বছরের পর বছর ধরে ফুটবলপ্রেমীদের কাছে গ্রহনযোগ্যতা পেয়েছে। আজকের এই নিবন্ধে আমরা লা লিগা কে কতবার চ্যাম্পিয়ন, লা লিগার ইতিহাস, শিরোপা জয়ী দলগুলো এবং তাদের অর্জনের পরিসংখ্যান সম্পর্কে আলোচনা করবো।
এক নজরে লা লিগা কে কতবার চ্যাম্পিয়ন
রিয়াল মাদ্রিদ (Real Madrid): ৩৫ বার
রিয়াল মাদ্রিদ লা লিগার ইতিহাসে সর্বাধিক ৩৫ বার চ্যাম্পিয়ন। তাদের এই পারফরম্যান্স এবং সাফল্য তাদের বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। লা লিগা লিগের শুরু থেকে রিয়াল মাদ্রিদ প্রতিটি আসরে অংশগ্রহণ করে আসছে।
সেরা সাফল্য
সেরা খেলোয়াড়
বার্সেলোনা (FC Barcelona): ২৭ বার
লা লিগার অন্যতম সফল দল বার্সেলোনা তাদের আক্রমণাত্মক খেলার স্টাইল এবং প্রতিভাবান খেলোয়াড়দের মাধ্যমে এই লিগে বিশেষ স্থান অর্জন করেছে। লা লিগার প্রথম আসরের চ্যাম্পিয়ান বার্সেলোনা জনপ্রিয় এই লিগে টানা চারবার শিরোপা জিতে হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ লা লিগার চ্যাম্পিয়ান।
সেরা সাফল্য
সেরা খেলোয়াড়
অ্যাটলেটিকো মাদ্রিদ (Atletico Madrid): ১১ বার
২৬ এপ্রিল ১৯০৩ সালে প্রতিষ্ঠিত অ্যাটলেটিকো মাদ্রিদ স্পেনের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব, যারা প্রতিবার প্রতিযোগিতামূলক ফুটবল খেলে থাকেন। লা লিগার মত জনপ্রিয় লিগে ১১ বার চাম্পিয়ান হয়েছে।
সেরা সাফল্য
সেরা খেলোয়াড়
অ্যাথলেটিক বিলবাও (Athletic Bilbao): ৮ বার
১৮৯৮ সালে প্রতিষ্ঠিত অ্যাথলেটিক বিলবাও ঐতিহ্যগতভাবে তাদের নিজস্ব খেলোয়াড়দের দিয়ে দল তৈরি করার জন্য বিখ্যাত। লা লিগার দ্বিতীয় মৌসুমে ( ১৯২৯-৩০ ) প্রথম চ্যাম্পিয়ান হয়েছিলেন।
সেরা সাফল্য
সেরা খেলোয়াড়
ভ্যালেন্সিয়া (Valencia CF): ৬ বার
ভ্যালেন্সিয়া একটি শক্তিশালী দল, যারা ২০০০-এর দশকে বিশেষভাবে সফল ছিল। লা লিগায় ৬ বার চ্যাম্পিয়ান হওয়ার রেকর্ড রয়েছে তাদের। সর্বশেষ চাম্পিয়ান হয়েছিলো ২০০৩-০৪ মৌসুমে।
সেরা সাফল্য
সেরা খেলোয়াড়
রিয়াল সোসিয়েদাদ (Real Sociedad): ২ বার
রিয়াল সোসিয়েদাদ লা লিগায় কম শিরোপা জিতলেও তাদের ১৯৮০-এর দশকের সাফল্য উল্লেখযোগ্য। লা লিগায় ১৯৮০-১৯৮২ (টানা দুইবার) শিরোপা জিতেছিলো। তার পর থেকে আর তেমন ছন্দে দেখা যাই না রিয়াল সোসিয়েদাদের।
সেরা সাফল্য
সেরা খেলোয়াড়
রিয়াল বেটিস (Real Betis): ১ বার
রিয়াল সোসিয়েদাদ লা লিগায় মাত্র এক বার শিরোপা জিতেছিলো তবে ১৯৮০-এর দশকের সাফল্য উল্লেখযোগ্য ও ভাল ফুটবল খেলা দর্শকদের উপহার দিতো।
সেরা সাফল্য
সেরা খেলোয়াড়
সেভিয়া (Sevilla): ১ বার
২৫ জানুয়ারি ১৮৯০ সালে সেভিয়া ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিলো। সেভিয়া লা লিগা ও চ্যাম্পিয়ান লিগ খেলে থাকেন। লা লিগায় মাত্র একবার ( ১৯৪৫-৪৬ ) শিরোপা জিতেছে।
সেরা সাফল্য
সেরা খেলোয়াড়
লা লিগা চ্যাম্পিয়ন তালিকা
| দল | শিরোপার সংখ্যা | প্রথম শিরোপা | সর্বশেষ শিরোপা |
|---|---|---|---|
| রিয়াল মাদ্রিদ | ৩৫ | ১৯৩১-৩২ | ২০২১-২২ |
| বার্সেলোনা | ২৭ | ১৯২৯ | ২০২২-২৩ |
| অ্যাটলেটিকো মাদ্রিদ | ১১ | ১৯৩৯-৪০ | ২০২০-২১ |
| অ্যাথলেটিক বিলবাও | ৮ | ১৯৩০-৩১ | ১৯৮৩-৮৪ |
| ভ্যালেন্সিয়া | ৬ | ১৯৪১-৪২ | ২০০৩-০৪ |
| রিয়াল সোসিয়েদাদ | ২ | ১৯৮০-৮১ | ১৯৮১-৮২ |
| রিয়াল বেটিস | ১ | ১৯৩৪-৩৫ | ১৯৩৪-৩৫ |
| সেভিয়া | ১ | ১৯৪৫-৪৬ | ১৯৪৫-৪৬ |
লা লিগা সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর
লিওনেল মেসি লা লিগার সর্বোচ্চ গোলদাতা। তিনি বার্সেলোনা ক্লাবের হয়ে ৫২০ ম্যাচে ৪৭৪ গোল করেছেন।
বার্সেলোনা ২৭বার লা লিগা জিতেছে। সর্বশেষ ২০২২-২৩ মৌসুমে শিরোপা জিতেছে।







