২৪ অক্টবর ১৯৯৮ সালে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি নিয়ন্ত্রিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরের সূচনা ঘটে। তার পর থেকে এখনও পর্যন্ত আস্ট্রেলিয়া ২ বার ( ২০০৬ ও ২০০৯ সালে ), ভারত ৩ বার ( ২০০২, ২০১৩ ও ২০২৫ সালে ), দক্ষিণ আফ্রিকা ১ বার ( ১৯৯৮ সালে ), শ্রীলঙ্কা ১ বার ( ২০০২ সালে ) নিউজিল্যান্ড ১ বার ( ২০০০ সালে ), ওয়েস্ট ইন্ডিজ ১ বার ( ২০০৪ সালে ) এবং ২০১৭ সালে ১ বার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ীদের তালিকা ও সকল পরিসংখ্যান নিচে দেওয়া হল।
প্রথম আসর ১৯৯৮
| আয়োজক | চ্যাম্পিয়ান | রানার আপ |
| বাংলাদেশ | দক্ষিণ আফ্রিকা | ওয়েস্ট ইন্ডিজ |
দ্বিতীয় আসর ২০০০
| আয়োজক | চ্যাম্পিয়ান | রানার আপ |
| কেনিয়া | নিউজিল্যান্ড | ভারত |
তৃতীয় আসর ২০০২
| আয়োজক | চ্যাম্পিয়ান | রানার আপ |
| শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা ও ভারত | যৌথ চ্যাম্পিয়ন |
চতুর্থ আসর ২০০৪
| আয়োজক | চ্যাম্পিয়ান | রানার আপ |
| ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড |
পঞ্চম আসর ২০০৬
| আয়োজক | চ্যাম্পিয়ান | রানার আপ |
| ভারত | অস্ট্রেলিয়া | ওয়েস্ট ইন্ডিজ |
ষষ্ঠ আসর ২০০৯
| আয়োজক | চ্যাম্পিয়ান | রানার আপ |
| দক্ষিণ আফ্রিকা | অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড |
সপ্তম আসর ২০১৩
| আয়োজক | চ্যাম্পিয়ান | রানার আপ |
| ইংল্যান্ড ও ওয়েলস | ভারত | ইংল্যান্ড |
অষ্টম আসর ২০১৭
| আয়োজক | চ্যাম্পিয়ান | রানার আপ |
| ইংল্যান্ড ও ওয়েলস | পাকিস্তান | ভারত |
নবম আসর ২০২৫
| আয়োজক | চ্যাম্পিয়ান | রানার আপ |
| পাকিস্তান | ভারত | নিউজিল্যান্ড |
চ্যাম্পিয়ন্স ট্রফি কে কতবার নিয়েছে
চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। এটি মূলত একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ফরম্যাটে অনুষ্ঠিত হয় এবং আয়োজক আইসিসি। ১৯৯৮ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়, এবং তখন থেকে এটি ক্রিকেটপ্রেমীদের মাঝে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছে।
অনেকেই এটি “মিনি বিশ্বকাপ” বলে অভিহিত করে থাকেন, কারণ এখানে বিশ্বের সেরা দলগুলো একে অপরের মুখোমুখি হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এখন পর্যন্ত কয়েকটি দল একাধিকবার এই শিরোপা জিতেছে। চলুন এক নজরে দেখি, কোন দল কতবার এই শিরোপা জিতেছে।
১৯৯৮: দক্ষিণ আফ্রিকা
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরটি অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালে, প্রথম আসরের আয়োজক দল ছিলো বাংলাদেশ। সেবার এটি “উইলস আন্তর্জাতিক কাপ” নামে পরিচিত ছিল। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ৯২ রানে এবং ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটে ১৮ বল হাতে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের প্রথম শিরোপা জয় করেন। দক্ষিণ আফ্রিকা এই আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। হানসি ক্রোনিয়ের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা অসাধারণ খেলেছিলো।
ফাইনাল ম্যাচের স্কোর
২০০০: নিউজিল্যান্ড
২০০০ সালের আসরটি অনুষ্ঠিত হয় কেনিয়ার নাইরোবিতে। এই আসরে টুর্নামেন্টটি “আইসিসি নকআউট ট্রফি” নামে পরিচিত ছিল। নিউজিল্যান্ড এই আসরে চমক দেখিয়ে প্রথমবারের মতো আইসিসি ইভেন্ট জেতে। ফাইনালে তারা শক্তিশালী ভারতকে ৪ উইকেটে ও ২ বল হাতে রেখেই হারায়। ক্রিস কেয়র্নসের অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স নিউজিল্যান্ডকে প্রথম শিরোপা এনে দেয়।
ফাইনাল ম্যাচের স্কোর
২০০২: ভারত এবং শ্রীলঙ্কা (যৌথ চ্যাম্পিয়ন)
২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত এবং শ্রীলঙ্কার জন্য একটি স্মরণীয় আসর ছিল। এই আসরের ফাইনালটি বৃষ্টির কারণে দুই দিনেও সম্পূর্ণ হতে পারেনি, ফলে ভারত এবং শ্রীলঙ্কাকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। শুরু থেকে ভারত এবং শ্রীলঙ্কা একটি ম্যাচেও না পরাজিত হয়ে খুব ভাল খেলে। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, সনাথ জয়াসুরিয়া, এবং মুত্তিয়া মুরালিধরনের মতো কিংবদন্তি খেলোয়াড়রা এই আসরকে রাঙিয়ে তুলেছিলেন।
২০০৪: ওয়েস্ট ইন্ডিজ
২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের মাটিতে। এই আসরে ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে শিরোপা জেতে। রামনরেশ সারওয়ান এবং ওয়েস্ট ইন্ডিজ দলটি তাদের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ক্রিকেটপ্রেমীদের হৃদয় জয় করে।
ফাইনাল ম্যাচের স্কোর
২০০৬: অস্ট্রেলিয়া
১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়ে আসলেও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করতে ২০০৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এই আসরটি অনুষ্ঠিত হয় ভারতের মাটিতে। গত আসরের চ্যাম্পিয়ান ওয়েস্ট ইন্ডিজ এবারের আসরের ফাইনালে ডি/এল নিয়মে মুখ থুবড়ে পড়ে। রিকি পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে পরাজিত করে ৪১ বল হাতে রেখেই। এটি ছিল অস্ট্রেলিয়ার প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা ছিলো।
ফাইনাল ম্যাচের স্কোর
২০০৯: অস্ট্রেলিয়া (দ্বিতীয় শিরোপা)
২০০৯ সালের আসরটি অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। অস্ট্রেলিয়া এই আসরে তাদের আধিপত্য ধরে রাখে এবং ফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখে। এটি ছিল তাদের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা এবং টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার নজির।
ফাইনাল ম্যাচের স্কোর
২০১৩: ভারত (দ্বিতীয় শিরোপা)
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের জন্য একটি স্বর্ণালী অধ্যায়। এই আসরটি অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত অপরাজিত থেকে শিরোপা জেতে। ফাইনালে ভারত শক্তিশালী ইংল্যান্ডকে ৫ রানে হারায়। শিখর ধাওয়ান পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করেন এবং সর্বোচ্চ ৩৬৩ রান সংগ্রাহ করেন।
ফাইনাল ম্যাচের স্কোর
২০১৭: পাকিস্তান
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের জন্য ঐতিহাসিক। এই আসরটি অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। ফাইনালে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে পরাজিত করে। ফখর জামানের সেঞ্চুরি এবং মোহাম্মদ আমিরের বিধ্বংসী বোলিং পাকিস্তানকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা এনে দেয়।
ফাইনাল ম্যাচের স্কোর
২০২৫: ভারত
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। ভারত কোন ম্যাচ না পরাজিত হয়ে ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলে। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে। জবাবে ভারত ব্যাট করতে নেমে ৬ উইকেটে হারিয়ে জয়ী হয়।
ফাইনাল ম্যাচের স্কোর
চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ীদের তালিকা
| বছর | আয়োজক দেশ | বিজয়ী দল | রানার্সআপ |
|---|---|---|---|
| ১৯৯৮ | বাংলাদেশ | দক্ষিণ আফ্রিকা | ওয়েস্ট ইন্ডিজ |
| ২০০০ | কেনিয়া | নিউজিল্যান্ড | ভারত |
| ২০০২ | শ্রীলঙ্কা | ভারত ও শ্রীলঙ্কা | যৌথ চ্যাম্পিয়ন |
| ২০০৪ | ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড |
| ২০০৬ | ভারত | অস্ট্রেলিয়া | ওয়েস্ট ইন্ডিজ |
| ২০০৯ | দক্ষিণ আফ্রিকা | অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড |
| ২০১৩ | ইংল্যান্ড ও ওয়েলস | ভারত | ইংল্যান্ড |
| ২০১৭ | ইংল্যান্ড ও ওয়েলস | পাকিস্তান | ভারত |
| ২০২৫ | ভারত বনাম নিউজিল্যান্ড | ভারত | নিউজিল্যান্ড |
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ক্রিকেটপ্রেমীদের কিছু প্রশ্ন ও উত্তর
ভারত ৩ বার ২০০২ – যৌথ চ্যাম্পিয়ন ২০১৩ ও সর্বশেষ ২০২৫ সালে এককভাবে চ্যাম্পিয়নস ট্রফি জিতে।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ এখনও একবারও জিততে পারেনি।
শুরু থেকে ২ বছর পর পর হয়ে থাকলেও এখন ৪ বছর পর পর হচ্ছে।