ক্রিকেট বিশ্বে এশিয়া মহাদেশের বর্তমানে সেরা দুই দল ভারত ও অস্ট্রেলিয়া। ক্রিকেটের তিন ফরম্যাটে ভারত বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড পরিসংখ্যানে কে এগিয়ে তা জানাবো।

ভারত বনাম অস্ট্রেলিয়া টি ২০ পরিসংখ্যান
ক্রিকেটের এই শর্ট ফর্মে ভারত ও অস্ট্রেলিয়া সর্বপ্রথম মুখোমুখি হয় ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান কর ভারত। জবাবে ম্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৩ রান করে ১৫ রানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ী হয় ভারত।
তার পর থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি পরিসংখ্যানে এখনও পর্যন্ত ৩২ ম্যাচে মুখোমুখি হয়েছে যেখানে ভারত ২০ ম্যাচে জয়লাভ করেছে। ভারতের জয়ের পরিমাণ ৬২.৫ শতাংশ। অন্যদিকে অস্ট্রেলিয়া জয়লাভ করেছে ১১ ম্যাচে। অস্ট্রেলিয়ার জয়ের পরিমাণ ৩৪.৩৭ শতাংশ। দুই দলের মধ্যকার ৩২ ম্যাচের ১ টি ম্যাচে কোন ফলাফল হয়নি। ফলাফল না হওয়ার পরিমাণ ৩.১২ শতাংশ।
| মোট | ৩২ ম্যাচ |
| অস্ট্রেলিয়ার জয় | ১১ ম্যাচ |
| ভারতের জয় | ২০ ম্যাচ |
| অস্ট্রেলিয়ার জয় % | ৩৪.৩৭ % |
| ভারতের জয় % | ৬২.৫ % |
| ফলাফল হয়নি | ১ ম্যাচ |
| ফলাফল না হওয়ার পরিমাণ | ৩.১২ % |
| প্রথম খেলেছিল | ২২ সেপ্টেম্বর ২০০৭ সালে |
| সর্বশেষ খেলেছিল | ২৪ জুন ২০২৪ সালে |
ভারত অস্ট্রেলিয়া টেস্ট হেড টু হেড পরিসংখ্যান
টেস্ট ফরম্যাটে ভারত বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড সর্বপ্রথম খেলে ২৮ নভেম্বর ১৯৪৭ সালে। ২৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চালে সেই ইনিংসে অস্ট্রেলিয়া ২২৬ রানে জয়লাভ করে।
তার পর থেকে এখনও পর্যন্ত টেস্ট ফরম্যাটে মোট ১১২ ম্যাচ খেলেছে যেখানে অস্ট্রেলিয়া জয়লাভ করেছে ৪৮ ম্যাচে। অস্ট্রেলিয়ার জয়ের পরিমাণ ৪২.৮৬ শতাংশ। অন্যদিকে ভারত জয়লাভ করেছে ৩৩ ম্যাচ এবং ভারতের জয়ের পরিমাণ ২৯.৪৭ শতাংশ। দুই দলের মধ্যকার হওয়া ১১২ ম্যাচের ৩০ ম্যাচে ড্রা ও ১ ম্যাচে টাই হয়েছিলো। ড্রা ও টাই হওয়ার পরিমাণ যথাক্রমে ২৬.৭৮ ও ০.৮৯ শতাংশ। ভারত বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড সর্বশেষ ম্যাচ খেলে ৫ জানুয়ারি ২০২৫ সালে। সেই ম্যাচে অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়লাভ করে।
| মোট | ১১২ ম্যাচ |
| অস্ট্রেলিয়ার জয় | ৪৮ ম্যাচ |
| ভারতের জয় | ৩৩ ম্যাচ |
| অস্ট্রেলিয়ার জয় % | ৪২.৪৭ % |
| ভারতের জয় % | ২৯.৪৭ % |
| ড্রা হয় | ৩০ ম্যাচ |
| ড্রা হওয়ার পরিমাণ | ২৬.৭৮ % |
| টাই হয় | ১ ম্যাচ |
| টাই হওয়ার পরিমাণ | ০.৮৯ % |
| প্রথম খেলেছিল | ২৮ নভেম্বর ১৯৪৭ সালে |
| সর্বশেষ খেলেছিল | ৫ জানুয়ারি ২০২৫ সালে |
ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই পরিসংখ্যান
ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই পরিসংখ্যানে প্রথম ম্যাচ খেলে ১৬ ডিসেম্বর ১৯৮০ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে ভারত ৬৬ রানে জয়লাভ করলেও ওডিআই পরিসংখ্যানে ১৫১ ম্যাচের ৫৭ ম্যাচে জয়ী হয়েছে ভারত। ওডিআই পরিসংখ্যানে ভারতের জয়ের পরিমাণ ৩৭.৭৫ শতাংশ। অন্যদিকে অস্ট্রেলিয়া জয়লাভ করেছে ৮৪ ম্যাচে। অস্ট্রেলিয়ার জয়ের পরিমাণ ৫৫.৬২ শতাংশ। ওডিআই ফরম্যাটে অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যে হওয়া ১৫১ ম্যাচের ১০ ম্যাচে কোন ফলাফল হয়নি। ফলাফল না হওয়ার পরিমাণ ৬.৬২ শতাংশ।
| মোট | ১৫১ ম্যাচ |
| অস্ট্রেলিয়ার জয় | ৮৪ ম্যাচ |
| ভারতের জয় | ৫৭ ম্যাচ |
| অস্ট্রেলিয়ার জয় % | ৫৫.৬২ % |
| ভারতের জয় % | ৩৭.৭৫ % |
| ফলাফল হয়নি | ১০ ম্যাচ |
| ফলাফল না হওয়ার পরিমাণ | ৬.৬২ % |
| প্রথম খেলেছিল | ১৬ ডিসেম্বর ১৯৮০ সালে |
| সর্বশেষ খেলেছিল | ১৯ নভেম্বর ২০২৩ সালে |
অস্ট্রেলিয়া এবং ভারত নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সকল পরিসংখ্যানে ২৯৫ ম্যাচের অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি ১৪৩ ম্যাচ জিতেছে।
টি-টোয়েন্টিতে ১১ ম্যাচে, ওডিআই এ ৮৪ ম্যাচে ও টেস্টে ৪৮ ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়েছে।
৩০ শে ডিসেম্বর ১৯৭৭ সাল ও ৪ ই জানুয়ারি ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়া টেস্ট সিরজে ভারত ২২২ রানে প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিলো।